দমদম স্টেশনে কাঁপুনি! ট্রেন লাইনচ্যুত, তবে অল্পের জন্য বেঁচে গেল শতাধিক প্রাণ

আচমকা এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। দমদম জংশন (Dumdum) স্টেশনে ঢোকার আগে ওই ট্রেনের চাকা হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। এই আকস্মিক ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে কোনও হতাহতের খবর নেই বলেই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেলের ...

Updated on:

Dumdum

আচমকা এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। দমদম জংশন (Dumdum) স্টেশনে ঢোকার আগে ওই ট্রেনের চাকা হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। এই আকস্মিক ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে কোনও হতাহতের খবর নেই বলেই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। এই ঘটনায় ট্রেন চলাচলে তেমন কোনও সমস্যা হয়নি বলেও রেলের তরফে জানানো হয়েছে। শুধু বনগাঁ শাখায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। ডাউন লাইনে বহু ট্রেন দমদম ঢোকার আগে পরপর দাঁড়িয়ে যায়। বেলা ১টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয় বলে খবর।

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বনগাঁ লোকাল

রেল সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার বেলা ১২টা ১১ মিনিট নাগাদ ডাউন বনগাঁ লোকাল ট্রেনটি দমদম স্টেশনের (Dumdum) চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। সেসময় ট্রেনটির পিছনের কামরাগুলিতে বেশ ঝাঁকুনি অনুভব হয়। বিকট আওয়াজ করে থেমে যায় ট্রেনটি। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নামেন। দেখা যায়, ওই ট্রেনটির শেষ কামরার দুটি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। এই আকর্ষিক ঘটনায় ভীত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত চাঞ্চল্য ছড়ায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তৎক্ষণাৎ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। ট্রেনটির লাইনচ্যুত চাকা তোলার জন্য কাজ শুরু হয়। ট্রেনের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক কমানোর জন্য তাদের সাথে কথাও বলেন আধিকারিকরা। যাত্রীরা আশ্বস্ত হয়ে অন্য ডাউন ট্রেন ধরে গন্তব্যের জন্য রওনা হন। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? রেলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনের ওই চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে ঘটনায় সামগ্রিক ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি। দমদম স্টেশনের ১, ২, ৩ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করেছে। মেন লাইন ও ডানকুনি শাখায় চলাচলে তেমন সমস্যা হয়নি। যদিও বনগাঁ শাখায় ট্রেন চলাচলে যথেষ্ট সমস্যা হয়। ডাউন লাইনে পরের ট্রেনগুলি একের পর এক স্টেশনে আটকে যায়। প্রবল গরমে ট্রেনের মধ্যে আটকে থেকে বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। প্রবল দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সাধারণত দমদম স্টেশনে বনগাঁ শাখার ট্রেন ঢোকার সময় লোকাল ট্রেনের গতি (speed) কম থাকে। এক্ষেত্রে ট্রেনের গতি কতটা ছিল? লাইন বদলের সময় কি কোনও সমস্যা হয়েছিল? সে সব বিষয় খতিয়ে দেখা হছে। ট্রেনের চালক ও গার্ডের সঙ্গেও কথা বলা হচ্ছে। ট্রেনটির গতি বেশি থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা যাত্রীদের।

অবশ্যই দেখবেন: রেশন নিয়ে বড় সিদ্ধান্ত! এবার বন্ধও হতে পারে রেশন, দিতে হতে পারে মোটা জরিমানা!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon