বর্তমানে বাঙালির ক্যালেন্ডারের অন্যতম উৎসব জামাইষষ্ঠী, জানেন কেনো শুরু হয়েছিল এই রীতি?

বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ তা বোধ হয় কারো অজানা নয়। সাড়া বছর ধরে রয়েছে একাধিক ধর্মীয় উৎসব সহ জাতীয় উৎসবও। একই সাথে বিভিন্ন ধর্মের মানুষের বাস থেকে পশ্চিমবঙ্গ প্রতি বছর সাক্ষী থাকে একাধিক আনন্দ উৎসবের। এরকমই একটি জনপ্রিয় উৎসব হলো জামাই ষষ্ঠী (Jamai Shasthi)। প্রত্যেক বছর বাংলা বর্ষের ...

Updated on:

Jamai Shasthi

বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ তা বোধ হয় কারো অজানা নয়। সাড়া বছর ধরে রয়েছে একাধিক ধর্মীয় উৎসব সহ জাতীয় উৎসবও। একই সাথে বিভিন্ন ধর্মের মানুষের বাস থেকে পশ্চিমবঙ্গ প্রতি বছর সাক্ষী থাকে একাধিক আনন্দ উৎসবের। এরকমই একটি জনপ্রিয় উৎসব হলো জামাই ষষ্ঠী (Jamai Shasthi)। প্রত্যেক বছর বাংলা বর্ষের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে মহা ধুমধামে পালন হয় জামাই ষষ্ঠী (Jamai Shasthi)। আবার বিভিন্ন জায়গায় অরণ্য ষষ্ঠী হিসেবেও এর পরিচিতি রয়েছে।

এই জামাই ষষ্ঠী (Jamai Shasthi) ঘিরে রয়েছে একাধিক নিয়মের ভান্ডার। প্রথমেই বাড়ির জামাইকে ধান ও দূর্বা সহযোগে বরণ ও আশীর্বাদ করে বাড়িতে আনা হয়। এরপরেই শুরু হয় রেঁধে বেড়ে একাধিক পদ খাওয়ানোর পালা। সাথে থাকে পাঁচ ফল, মিষ্টি, চিড়ে ও দই সহ একাধিক মিষ্টি খাবার। সঙ্গে থাকে উপহারের ঝুলিও। আবার এর উল্টো দিকে জামাইরাও তাদের শশুরবাড়ির জন্য মিষ্টি, গোটা মাছ সহ একাধিক উপহার নিয়ে গিয়ে থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অবশ্যই দেখবেন: মা লক্ষ্মীর কৃপায় আজ ৩ রাশির ভাগ্যে টাকার বৃষ্টি! আজকের রাশিফল, ১ জুন

জামাই ষষ্ঠী পালনের পৌরাণিক কাহিনী

তবে জানান কি জামাই ষষ্ঠী পালনের এই চলের পৌরাণিক কি ব্যাখ্যা রয়েছে? বহু প্রচলিত এই জামাই ষষ্ঠীর (Jamai Shasthi) পিছনে রয়েছে অনেক কাহিনী। পুরাণ মতে এক মহিলা নাকি তার বাড়িতে যাই রান্না হতো তা আগেই খেয়ে নিতেন। এবং প্রতিদিনই খাবার নিজে খেয়ে বিড়ালের উপর দোষ দিতেন। যার ফলে বাহন বিড়ালের সাথে এইরূপ অবিচার দেখে ক্রুদ্ধ হন দেবী ষষ্ঠী। তাঁরই অভিশাপে ওই মহিলার সমস্ত সন্তান জন্মের পরেই মারা যেতে থাকেন। এরপর নিজের ভুল বুঝতে পেরে ওই মহিলা নিয়ম নিষ্ঠা মেনে দেবীকে তুষ্ট করতে পূজার্চনা শুরু করেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: ফের বাড়ল গরমের ছুটি! জুলাইতে খুলবে স্কুল, দেখে নিন কবে খুলবে স্কুল?

এই ঘটনা ওই মহিলার শাশুরি জেনে যাওয়ায় তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন। ফলে দীর্ঘদিন বাবার বাড়ি যেতে না পারায় তার বাবা মাও মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়েন। সেই জন্য তাঁরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে নিজের মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজের জোগাড় করেন। যার মাধ্যমে মেয়েকে দেখার বাসনা তাদের পূর্ণ হয়। আর শোনা যায় এই ঘটনার পর থেকেই পালন হয়ে আসছে বাঙালির বহু বিখ্যাত জামাই ষষ্ঠীর (Jamai Shasthi) উৎসব। আজ ১লা জুন ধুমধামে করে বাংলার ঘরে ঘরে আপ্যায়িত হচ্ছে জামাইরা। প্রত্যেক বছর এই সময়েই জামাই ষষ্ঠী (Jamai Shasthi) পালন হয়ে আসছে বহু বছর ধরে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই দেখবেন: জামাইষষ্ঠীতে বদলাচ্ছে পরিস্থিতি, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন বিস্তারিত

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon