হাওড়া-কাটোয়া রুটে AC লোকাল! কত ভাড়া? কোথায় থামবে? জেনে নিন এক ক্লিকে

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে বাংলাতে চালু হবে এসি লোকাল ট্রেন (AC Local Train)। তবে কবে চালু হবে, সর্বোপরি কোন রুটে চালু হবে সেই বিষয়ে এখনও অবধি রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। ইতিমধ্যে মুম্বাই থেকে শুরু করে কর্ণাটকে এই এসি লোকাল ট্রেনের সুবিধা শুরু হয়েছে। বাংলাতেও এই ট্রেন আসবে ...

Updated on:

AC Local Train

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে বাংলাতে চালু হবে এসি লোকাল ট্রেন (AC Local Train)। তবে কবে চালু হবে, সর্বোপরি কোন রুটে চালু হবে সেই বিষয়ে এখনও অবধি রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। ইতিমধ্যে মুম্বাই থেকে শুরু করে কর্ণাটকে এই এসি লোকাল ট্রেনের সুবিধা শুরু হয়েছে। বাংলাতেও এই ট্রেন আসবে আসবে বলে শোনা যাচ্ছে। কিন্তু কবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ। যে হারে গরম বাড়ছে সেখানে যদি এই এসি লোকাল ট্রেন শুরু হয় তাহলে সকলের যাত্রার আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে। স্বস্তি পাবেন যাত্রীরা। এবার এই এসি লোকাল নিয়েই সামনে এল সুখবর। জানা যাচ্ছে, হাওড়া থেকে ছাড়তে পারে এসি লোকাল ট্রেন।

কোন রুটে চলবে ট্রেন?

সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই কাটোয়া-হাওড়া রুটে এসি লোকাল ট্রেন (AC Local Train) ছুটতে পারে হাওড়া ডিভিশনের অন্যতম ব্যস্ত রুট হল কাটোয়া-হাওড়া। এবার শোনা যাচ্ছে, এই রুটেই খুব সম্ভবত এসি লোকাল ট্রেনকে ছুটতে দেখা যাবে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও আনুষ্ঠানিক বুবৃতি জারি করা হয়নি। তবে এই রুটে যদি নতুন ট্রেন পরিষেবা শুরু হয় তাহলে লাভবান হবেন লক্ষ লক্ষ মানুষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সময় ও রুট সাথে কোচ সংখ্যা

সূত্রের খবর, কাটোয়া থেকে হাওড়া এসি লোকাল ট্রেন ব্যান্ডেল জংশনের মাধ্যমে চলবে। এটি প্রায় ৩ ঘণ্টায় ১৪৪ কিমি দুরত্ব পার করবে। কাটোয়া ও হাওড়ার মধ্যে যাত্রাকালে এসি লোকাল ট্রেন (AC Local Train) বিভিন্ন স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে দাঁইহাট, অগ্রদ্বীপ, পাটুলি, বেলেরহল্ট, লক্ষ্মীপুর, পূর্বস্থলী, ভান্ডারটিকুরি, বিষ্ণুপ্রিয়া হল্ট, নবদ্বীপ ধাম, কালিনগর, সমুদ্রগড়, ধাত্রিগ্রাম, বাঘনাপাড়া, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া, বেহুলা, সোমরা বাজার, বলাগড়, জিরাট, খামারগাছী, ডুমুরদহ, কুন্তিঘাট, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল জংশন, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দ মোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কাটোয়া-হাওড়া-কাটোয়া এসি ট্রেনটির ১২ টি কোচ থাকার সম্ভাবনা রয়েছে। এগুলি হলো – DMC + TC + MC + TC + NDMC + TC + MC + TC + TC + MC + TC + DMC। সূত্রের খবর, কাটোয়া থেকে হাওড়া এক্সপ্রেস লোকাল ট্রেনের আসন ধারণ ক্ষমতা ১১১৬ জন যাত্রী (ডিএমসি-৭৮, টিসি-৯৬, এমসি-৯৬, এনডিএমসি-৯৬) হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ৩৭৯৮ জন যাত্রী দাঁড়িয়ে যাত্রা করতে পারবেন। তবে আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি। তবে ভাড়া কত হতে পারে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা মেলেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।       

অবশ্যই দেখবেন: দমদম স্টেশনে কাঁপুনি! ট্রেন লাইনচ্যুত, তবে অল্পের জন্য বেঁচে গেল শতাধিক প্রাণ

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon