Actress Manosi Sengupta: দ্বিতীয়বার মা হওয়ার সৌভাগ্য লাভ করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, বর্তমানে কেমন আছেন অভিনেত্রী ??

Actress Manosi Sengupta: অপেক্ষার অবসান। সকাল সকাল সমাজমাধ্যমে সুখবর দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। দ্বিতীয়বার তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে এক সন্তান। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী মানসী দিন দুয়েক আগে তিনি জানিয়েছিলেন হঠাৎ এমার্জেন্সী হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। তখন থেকেই জানিয়েছিলেন বেশি সময় আর ...

Updated on:

Actress Manosi Sengupta: অপেক্ষার অবসান। সকাল সকাল সমাজমাধ্যমে সুখবর দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। দ্বিতীয়বার তাঁর কোল আলো করে এসেছে ফুটফুটে এক সন্তান।

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী মানসী

দিন দুয়েক আগে তিনি জানিয়েছিলেন হঠাৎ এমার্জেন্সী হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। তখন থেকেই জানিয়েছিলেন বেশি সময় আর নেই। খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে এক ক্ষুদে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন অভিনেত্রী। একা একা হাসপাতালে থাকতে বেশ কষ্ট হলেও সন্তানের জন্য এটুকু কষ্ট সকলকেই করতে হয়। আজ সকাল হতেই দ্বিতীয় সন্তানকে কোলে পেয়েছেন মানসী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ছেলে না মেয়ে! কি হলো অভিনেত্রী মানসীর?

নিজের সমাজ মাধ্যমে একটি গ্রাফিক্স পোস্ট করেছেন অভিনেত্রী। জানিয়েছেন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি তিনি। মেয়ের পর দ্বিতীয়বার তাঁর কোল আলো করে এল এক পুত্র সন্তান। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, ইটস আ বয়। এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তরফে তাঁর বোন রাইমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কী জানালেন রাইমা?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মানসীর বোন রাইমা (Raima Sengupta) জানিয়েছেন, সব ঠিক আছে। মা ও শিশু দুজনেই ভাল আছে। এবং এখন বিশ্রামে আছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) ধারাবাহিক শেষ করেছেন অভিনেত্রী। ধরাবাহিকের প্রথম থেকেই দত্ত বাড়ির বড় বউয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। যদিও, এবার মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি। তবে এখনই কোনও কাজে ফিরবেন কিনা, তা বলা যাচ্ছেনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ছোট্ট ভাই বা বোনের জন্য হাসপাতালেই উপহার পাঠিয়েছিলেন মানসীর মেয়ে। নিজের মাসির তরফেই বার্তা পাঠিয়েছিল, যে ভাই হলে ছোট্ট একটি খেলনা বন্দুক, যা আসলে পেন তা যেন দেওয়া হয়, এবং বোন হলে তাঁর সবথেকে প্রিয় ঘড়িটা যেন দেওয়া হয়।

আরও পড়ুন। Government Employees: গরমের জেরে বড় সিদ্ধান্ত! নবান্নের বিশেষ ঘোষণায় কমলো সরকারি কর্মীদের ডিউটি—কিন্তু কারা পাবেন এই সুবিধা?

 

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon