সরকারি কর্মীদের ২৫% ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন, সুপ্রিম কোর্টের চাপে বড় পদক্ষেপ!

বছরের পর বছর ধরে বকেয়া পড়ে থাকা ডিএ (DA) আদায় নিয়ে একপ্রকার দিশেহারা সরকারি কর্মচারীরা। একের পর এক আন্দোলন, ধর্মঘট, প্রতিবাদ কর্মসূচি চালিয়েও কাঙ্খিত ফল মেলেনি এখনও। সাধারণ কর্মী থেকে অবসরপ্রাপ্তরাও পড়েছেন সংকটের মুখে। তাদের বিশ্বাস, এই অর্থ পেলেই কিছুটা হাঁফ ছেড়ে বাঁচা যাবে। এমত অবস্থায় নতুন করে উঠে এসেছে ...

Updated on:

DA

বছরের পর বছর ধরে বকেয়া পড়ে থাকা ডিএ (DA) আদায় নিয়ে একপ্রকার দিশেহারা সরকারি কর্মচারীরা। একের পর এক আন্দোলন, ধর্মঘট, প্রতিবাদ কর্মসূচি চালিয়েও কাঙ্খিত ফল মেলেনি এখনও। সাধারণ কর্মী থেকে অবসরপ্রাপ্তরাও পড়েছেন সংকটের মুখে। তাদের বিশ্বাস, এই অর্থ পেলেই কিছুটা হাঁফ ছেড়ে বাঁচা যাবে। এমত অবস্থায় নতুন করে উঠে এসেছে একটা খবর—যা কর্মীদের মধ্যে ফের আশার সঞ্চার করেছে।

জুলাইয়ের আগে কি মিলবে প্রাপ্য? অপেক্ষায় হাজার হাজার পরিবার 

একদিকে সংসার চালানোয় হিমশিম খাচ্ছেন বহু সরকারি কর্মী। অন্যদিকে মূল্যবৃদ্ধির এই সময়ে দীর্ঘদিনের বকেয়া পাওনা না মেটার ফলে আর্থিক দুশ্চিন্তা বেড়েই চলেছে। জুন মাসের শেষেই একটি বড় নির্দেশ রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের—তবে সরকার সেই নির্দেশ মানবে কি না, কিংবা কতটা মানবে, তা নিয়েই চলছে নানা জল্পনা। এর মধ্যেই আলোড়ন ফেলেছে নবান্নের একটি নতুন পদক্ষেপের খবর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর রাজ্য, নেওয়া হচ্ছে ঋণ | Supreme Court Order & Loan for DA

বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৭শে জুনের মধ্যে সরকারি কর্মীদের ২৫% বকেয়া ডিএ (25% DA Arrears) পরিশোধের নির্দেশ দিয়েছে। এই বকেয়া পঞ্চম বেতন কমিশনের আওতায়, ২০০৯ সালের ১লা জুলাই থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য প্রযোজ্য। ফলে মোট বকেয়ার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ১০,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে রাজ্য সরকার ইতিমধ্যে বাজার থেকে বড় অঙ্কের ঋণ (loan) নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: মাত্র ২৯ টাকায় AC লোকাল ট্রেন! শিয়ালদা-রাণাঘাট রুটের ভাড়ার তালিকা প্রকাশ

তহবিল ব্যবস্থাপনায় রাজ্য, কিস্তিতে পরিশোধের সম্ভাবনা

তথ্য অনুযায়ী, নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, এই অর্থ মেটাতে শুধু ঋণ নয়, রাজ্যের নিজস্ব তহবিল থেকেও অর্থ বরাদ্দ করা হতে পারে। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সরকারি আধিকারিকদের একাংশ মনে করছেন, প্রথম দফায় আংশিক পরিশোধ শুরু হতে পারে এবং ধাপে ধাপে পুরো টাকা কর্মীদের হাতে পৌঁছবে। এর ফলে কর্মীদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনই কিছুটা দ্বিধাও রয়ে গেছে, কারণ স্পষ্ট ঘোষণা না এলে বিভ্রান্তি থেকেই যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই দেখবেন: সস্তায় মিলবে Starlink ইন্টারনেট? ভারতে Starlink সেট-আপ করতে কত খরচ পড়বে? জেনে নিন

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্যবাসী, সপ্তাহের মধ্যেই ঘোষণা সম্ভাবনা

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে এই সপ্তাহের মধ্যেই একটি বিজ্ঞপ্তি (official notification) জারি করা হতে পারে। সেই বিজ্ঞপ্তিতে ডিএ কবে থেকে দেওয়া শুরু হবে, কিস্তিতে হবে কি না, বা সম্পূর্ণ পরিশোধ হবে কি না—তা স্পষ্ট হয়ে যাবে। এই পদক্ষেপ সফল হলে, এটি রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার এক বড় উদাহরণ হয়ে উঠবে এবং ভবিষ্যতে সরকারি কর্মীদের বেতন ও ভাতা নীতি নির্ধারণেও দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তাই সরকারি কর্মী ও সাধারণ মানুষের এখন চেয়ে থাকাটা শুধু ঘোষণার দিকেই।

 

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More
WhatsApp Icon