Durga Puja Special Train: পুজোয় ঘুরতে যাচ্ছেন? শালিমার-মালদা-দিঘা-সাঁতরাগাছি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন, দেখুন টাইমটেবিল

কলকাতা: পুজোর সময় অসংখ্য মানুষ শহর কলকাতার বাইরে ঘুরতে যান। সারা বছর ছুটি না পেয়ে পুজোর ওই চারটে দিন অনেকেই সপরিবার মিলে ঘুরতে চলে যান এদিক ওদিক। তাই সকল যাত্রীদের কথা মাথায় রেখে এবারে দুর্গাপুজোর আগেই চালু করা হলো কিছু স্পেশাল ট্রেন (Durga Puja special train)। ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন ...

Updated on:

Durga Puja special train

কলকাতা: পুজোর সময় অসংখ্য মানুষ শহর কলকাতার বাইরে ঘুরতে যান। সারা বছর ছুটি না পেয়ে পুজোর ওই চারটে দিন অনেকেই সপরিবার মিলে ঘুরতে চলে যান এদিক ওদিক। তাই সকল যাত্রীদের কথা মাথায় রেখে এবারে দুর্গাপুজোর আগেই চালু করা হলো কিছু স্পেশাল ট্রেন (Durga Puja special train)।

০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশাল: ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত স্পেশাল ট্রেন (Durga Puja special train) চালানো হবে। প্রতি শনিবার দুপুর ১ টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ট্রেন ছাড়বে। সেদিনই রাত ১১ টায় পৌঁছাবে দিঘায়। আবার প্রতি শনিবার রাত ১১ টা ৪০ মিনিট দিঘা থেকে ছাড়বে। রবিবার সকাল ৯ টা ২০ মিনিটে পৌঁছাবে দিঘায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০৮৮৬৫/০৮৮৬৬ ইটওয়ারি-শালিমার-ইটওয়ারি স্পেশাল: ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ইটওয়ারি-শালিমার স্পেশাল (Durga Puja special train) চালানো হবে। বিকেল ৫ টা ১০ মিনিটে ইটওয়ারি থেকে ছাড়বে। পরদিন দুপুর ২ টোয় শালিমারে পৌঁছাবে। শালিমার-ইটওয়ারি স্পেশাল চালানো হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। শালিমার থেকে সন্ধ্যা ৬ টায় ছাড়বে। পরদিন দুপুর ৩ টে ৩৫ মিনিটে ইটওয়ারিতে পৌঁছাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মালদা টাউন-দিঘা স্পেশাল কোন কোন স্টেশনে দাঁড়াবে? নিউ ফরাক্কা জংশন, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, পাকুড়, সাঁইথিয়া জংশন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে দাঁড়াবে। মোট ১০দিন ওই স্পেশাল ট্রেন চালানো হবে। একটি এসি থ্রি টিয়ার, চারটি স্লিপার, সাতটি দ্বিতীয় শ্রেণির কোচ-সহ মোট ১৪টি কোচ থাকবে মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশালে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

০৮১০৯/০৮১১০ শালিমার-পাটনা-শালিমার স্পেশাল: ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর সেই স্পেশাল ট্রেন (Durga Puja special train) চলবে। প্রতি শনিবার রাত ৯ টা ৫৫ মিনিটে শালিমার থেকে ছাড়বে। পাটনায় পৌঁছাবে রবিবার সকাল ৮ টায়। আবার ২ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার সকাল ১০ টা ৪০ মিনিটে পাটনা থেকে ছাড়বে। আর রাত ১ টা ৪০ মিনিটে শালিমারে পৌঁছাবে।

০৮৮৪৫/০৮৮৪৬ সাঁতরাগাছি-চেরলাপল্লি-সাঁতরাগাছি স্পেশাল: ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাঁতরাগাছি-চেরলাপল্লি স্পেশাল চলবে। প্রতি শুক্রবার দুপুর ২ টো ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। চেরলাপল্লিতে পৌঁছাবে শনিবার বিকেল ৪ টেয়। আর ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে চেরলাপল্লি-সাঁতরাগাছি স্পেশাল। প্রতি শনিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে চেরলাপল্লি থেকে ছাড়বে। সাঁতরাগাছিতে পৌঁছাবে রবিবার রাত ১১ টা ৫৫ মিনিটে।

অবশ্যই দেখবেন: Election: পশ্চিমবঙ্গে বাড়ছে বুথের সংখ্যা! নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে কী সিদ্ধান্ত?

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon