‘আমার আবেদন’, বৈঠকে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ছুটির আর্জি মুখ্যমন্ত্রীর! জানুন বিস্তারিত 

CM’S Special Message To Private School: দাবদাহ গরমের হাত থেকে স্কুল পড়ুয়াদের রেহাই দিতে এপ্রিলের শেষেই রাজ্যের সব সরকারি স্কুলে ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে রাজ্যের বেসরকারি স্কুলগুলির পঠনপাঠন এখনও অব্যাহত রয়েছে। তবে আগামী ৯ই মে রবীন্দ্রজয়ন্তীর পর বেসরকারি স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ করা হোক বুধবার নবান্নের ...

Updated on:

Summer Vacation 2025

CM’S Special Message To Private School: দাবদাহ গরমের হাত থেকে স্কুল পড়ুয়াদের রেহাই দিতে এপ্রিলের শেষেই রাজ্যের সব সরকারি স্কুলে ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে রাজ্যের বেসরকারি স্কুলগুলির পঠনপাঠন এখনও অব্যাহত রয়েছে। তবে আগামী ৯ই মে রবীন্দ্রজয়ন্তীর পর বেসরকারি স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ করা হোক বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জানুন, কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী? 

তিনি বলেন, “লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। বেসরকারি স্কুলগুলোও যদি ছুটি দিয়ে দেয়। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিল ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গরমের দাপটে বেসরকারি স্কুলে ছুটির (Summer Vacation) আর্জি: 

বিগত কয়েকদিন শহর কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজলেও এখন আবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। স্বাভাবিকের থেকে ৫ ড্রিগ্রি বেশি তাপমাত্রা থাকতে পারে এমনটাই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। ফলে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবারও একইরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই গরমে বাচ্চাদের স্কুল যাতায়াতে কষ্টের কথা মাথায় রেখেই বেসরকারি স্কুলগুলিকে ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে ঠিক একই কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গত ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী এখনও বন্ধ রাজ্যের সব সরকারি স্কুলগুলি। তবে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে কবে আবার পঠনপাঠন শুরু হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।      

অবশ্যই দেখবেন: নারীশক্তির জয়গান! কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ব্যোমিকার কাহিনী দেখলে গর্বে মাথা উঁচু হবে!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More
WhatsApp Icon